বউ ফেরত চাই, শ্বশুরবাড়ির সামনে ধরনা নাছোরবান্দা প্রেমিক-স্বামীর
দি নিউজ লায়ন- বউ ফেরত চাই। এই দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন প্রেমিক-স্বামী সৌমেন দত্ত। এদিন তিনি তার শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন। তার দাবি, বউকে ফেরত দিতে হবে। তা না হলে তিনি ধরনা চালিয়ে যাবেন। এদিন এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৩ নং ওয়ার্ডের দেবীনগরে। জানা গিয়েছে, অশোকনগর মানিকতলার সৌমেনের সঙ্গে দেবীনগরের গার্গী দাসের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু এই সম্পর্ক গার্গীর বাড়ির লোকজন মেনে নেননি। তাই গার্গীর পরামর্শে তারা রেজিস্ট্রি বিয়ে করেন। আইনি ভাবে বিয়ে করলেও উভয়েই যা যার বাড়িতেই থাকতেন। সাত বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে। এইসময়ে প্রেমিকা-স্ত্রীর পড়া সহ অন্যান্য খরচ দিয়ে গিয়েছে সৌমেন। কিন্তু পরবর্তীতে গার্গির পরিবার তার সঙ্গে সৌমেনকে দেখা করতে দিচ্ছে না। প্রেমের এই সম্পর্ক, আইনি ভাবে বিয়ে সব কিছুকে অস্বীকার করছে। এর প্রতিবাদে প্রেমিকা তথা স্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসেছে প্রেমিক সৌমেন। যদিও সৌমেনের অভিযোগ অস্বীকার করেছেন গার্গীর মা।
তার দাবি, মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রেজিস্ট্রি করেছে। তারা এই সম্পর্ক মানেন না। মেয়ে এখন পড়াশুনা করছে। উচ্চশিক্ষিত হয়ে চাকরি করবে। সৌমেনকে উদ্দেশ্য করে তার বক্তব্য, উচ্চমাধ্যমিক পাশ। কিছু করে না। বাজে ছেলে। ওর সঙ্গে মেয়ের বিয়ে! যদিও সৌমেন নাছোরবান্দা। তার সাফ কথা, আমার সাত বছর ফিরিয়ে দিতে হবে। একজন মহিলার সঙ্গে এমন ঘটলে যেমন ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রে তেমন ব্যবস্থা নিতে হবে। বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ।
Post a Comment